শেরপুর-১ (সদর) আসনের জমায়েতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোটে জিতেই জুমার নামাজে ইমামতি করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ির মসজিদে তিনি ইমামতি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পবিত্র জুমার দিনে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম তার নিজ গ্রামের মসজিদে উপস্থিত হয়েছিলেন। এ সময় তিনি নিজেই জুমার খুতবা প্রদান করেন এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ পরিচালনা করেন।
নামাজ পূর্ববর্তী বক্তব্যে নব নির্বাচিত এমপি গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এ বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল। আল্লাহ আমাদের ত্যাগের বিনিময়ে এ বিজয় দান করেছেন। তাই এ বিজয় নিয়ে অহংকার করার কিছু নেই, বরং এটি আমাদের ওপর একটি বড় আমানত।
তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিজয়কে পুঁজি করে কেউ যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। বিশেষ করে আমাদের এলাকার মানুষের বিরুদ্ধে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে আমৃত্যু সাধারণ মানুষের সেবক হিসেবে কবুল করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


