নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খানকে কালিয়াকৈর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’র আদালত।

জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি নেতা

Advertisement

বুধবার (৬ মার্চ) উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’র আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন চলাকালে গত বছর অক্টোবর মাসে গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন৷ ওই মামলায় মামলায় শ্রমিক নেতা হুমায়ুন কবীর খানসহ বিএনপি’র অনেক নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় অপর আসামিরা জামিনে রয়েছেন। ইতোপূর্বে রাজনৈতিক অপর এক মামলায় হুমায়ুন কবীর খান প্রায় ছয় মাস কারাভোগ করেন।

এদিকে, তার জামিন নামঞ্জুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে সহানুভূতি জানাতে জেলা ও মহানগর বিএনপি নেতারা আদালত এলাকায় ভিড় করেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি হেলাল উদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, সদর মেট্রো থানা বিএনপি’র সাবেক সভাপতি গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আদালতের গারদখানার সামনে ভিড় করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, হাইকোর্টে আগাম জামিন ছিল। পরে আজ সকালে হুমায়ুন কবীর খান আদালতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google