Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অভিযানে গিয়ে জেলেদের হামলায় নৌ পুলিশ আহত
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

অভিযানে গিয়ে জেলেদের হামলায় নৌ পুলিশ আহত

By Saiful Islamঅক্টোবর 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার সফরমালি এলাকায় এই ঘটনা ঘটে।
নৌ পুলিশ আহত

Advertisement

চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। এতে ইটের টুকরোর আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হন পুলিশের নায়েক হাসান মিয়া (২৬)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আহত হাসান মিয়াকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে নৌ পুলিশ চাঁদপুরের মেঘনা নদীর সফরমালি এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায়। এসময় একদল বেপরোয়া জেলে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানকারী দলের স্পিডবোটের ওপর হামলা করে। এতে জেলেদের ছোড়া ইটের টুকরোর আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হন নায়েক হাসান মিয়া।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আরো জানান, এই অভিযানে অংশ নেওয়া আরো কয়েকজন পুলিশ সামান্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, আমাদের সবার শরীরে জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল। তার মধ্যেও জেলেদের নিক্ষেপ করা ইটের টুকরো পুলিশ সদস্য হাসান মিয়ার হেলমেট ভেদ করে মুখে আঘাত হানে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত অর্ধশত জেলেকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে।

এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। দেশের ছয়টি অভয়াশ্রম ছাড়াও সারা দেশে এই অভিযান চলছে।

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026
মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

জুন 20, 2026
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
Latest News
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa