নতুন করে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বর্তমান সরকার। এবারের দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম।

সোমবার (১ জুন) সচিবালয়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, উপায় না থাকায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
একইসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলিমকার্ডসহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পেছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া, আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন সুখবর আসছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ব্যায় কমাতে চায় সরকার।
আরও পড়ুনঃ
সোমবার (১ জুন) থেকে কার্যকর নতুন দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে এখন। নতুন সিদ্ধান্তে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। ফলে, প্রতি লিটার ডিজেল এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



