Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঝুলন্ত তার কাটা না থামালে বন্ধ থাকবে ইন্টারনেট ক্যাবল টিভি সেবা
জাতীয়

ঝুলন্ত তার কাটা না থামালে বন্ধ থাকবে ইন্টারনেট ক্যাবল টিভি সেবা

By Shamim RezaOctober 13, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিকল্প ব্যবস্থা না করে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন থেকে ঝুলন্ত তার অপসারণের কাজ বন্ধ না করলে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা সারা দেশে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় দুই সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবিও তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- লাস্ট মাইল ক্যাবলের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যাবে না। আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল ক্যাবল স্থাপন করা হয়েছে কি না তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ করতে হবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা স্বল্পমূল্যে দেওয়ার লক্ষ্যে এনটিটিএনের মূল্য সরকারকে নির্ধারণ করতে হবে। এ ছাড়া এনটিটিএনগুলোর সার্বিক সক্ষমতা আছে কি না তা যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বিকল্প কোনো কারিগরি ব্যবস্থা ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সৌন্দর্য বর্ধনে ফাইবার অপটিক ক্যাবল অপসারণ করা হচ্ছে। যোগাযোগ প্রযুক্তি ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে ইন্টারনেট কার্যকর ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীসহ সরকারি-বেসরকারি ভিডিও কনফারেন্স, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, ব্যাংকিং ও এটিএম কার্ড সেবা, অনলাইনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ ক্রয়সহ বাসাবাড়িতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। একইভাবে সারা দেশে টেলিভিশন বিনোদন, শিক্ষা ক্লাসসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছে কোয়াব।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দক্ষিণ সিটি করপোরেশন গত আগস্ট থেকে আইএসপি ও ক্যাবল টিভি অপারেটরদের কোনো ধরনের নোটিস ছাড়াই সব সড়ক থেকে ঝুলন্ত ক্যাবল অপসারণ শুরু করে। এতে গত দুই মাসে অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে আইএসপিএবি ও কোয়াবের। সৌন্দর্য বর্ধনকে আমরা স্বাগত জানাই। কিন্তু আগাম কোনো নোটিস না দিয়ে কয়েক লাখ ইন্টারনেট ও ক্যাবল টিভি গ্রাহকের সেবা নিশ্চিত না করে কোটি কোটি টাকার ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যৌক্তিক সমাধান নয়। একদিকে যেমন লাখ লাখ গ্রাহক নানা সেবা থেকে বঞ্চিত হবেন, অন্যদিকে আইএসপি ও কোয়াবের লক্ষাধিক কর্মীসহ ৩৩টি স্যাটেলাইট টিভিতে কর্মরত অসংখ্য সাংবাদিক ও কর্মীরাও বেকার হয়ে পড়বেন। এটা অমানবিক ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায়।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি আমিরুল হাকিম প্রগতি বলেন, আমরা সরকারকে নানাভাবে আমাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। একাধিকবার দক্ষিণ সিটি মেয়রের সঙ্গেও কথা বলেছি। কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না। কিন্তু আমরা যারা ইন্টারনেট ও ক্যাবল নিয়ে কাজ করছি, তাদের প্রতিটি সংগঠনের কাছ থেকে ২৫ কোটি টাকা নিবন্ধন ফি দাবি করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সেবা সংস্থাগুলোর পক্ষে এত টাকা দিয়ে নিবন্ধন ফি দেওয়ার সক্ষমতা নেই। এ ছাড়া গত দুই মাসে দক্ষিণ সিটিতে তার কাটা বাবদ ২০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। আমরা কোনো অবৈধ কাজ করিনি। আমাদের প্রতি সদয় হওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কোয়াব সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, আমাদের মূল উদ্দেশ্য গ্রাহকসেবা দেওয়া। কোনোভাবেই জনগণকে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না। আমরা আশা করছি, ১৮ অক্টোবরের আগেই আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করছি, আমাদের ক্যাবল ও ইন্টারনেট সংযোগের তার কাটা বন্ধ করবে এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে এর একটি শান্তিপূর্ণ সমাধান দেবেন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র। নইলে আমাদের ঘোষিত কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এ সময় কোয়াব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাসুদ আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, রাশেদ আমিন বিদ্যুৎ, সরোয়ার আলম, আসাদুজ্জামান সুজন, আহমেদ জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ইন্টারনেট কাটা, ক্যাবল ঝুলন্ত টিভি তার থাকবে থামালে না বন্ধ সেবা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.