জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারকে টাকার মালা দিয়ে বরণ করেছে এলাকাবাসী। এ ধরনের একটি ছবি গত বৃহস্পতিবার সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

টাকার মালা দিয়ে নবনির্বাচিত মেম্বারকে বরণ, যা বললেন পিয়াস
ছবি সংগৃহীত
Advertisement

স্থানীয় সূত্র জানায়, তিনি হচ্ছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আতিকুল ইসলাম পিয়াস (২৬)। তিনি এলাকার দড়িপাচাশি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে তিনি তিনজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হন।

জানা যায়, পিয়াস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ওয়ার্ডে মোট ১৭৮৮ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৮১ ভোট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাঁকে বরণ করে নেয় টাকার মালা দিয়ে। মালায় দেখা যায়, ১০০০, ৫০০, ১০০, ২০ ও ১০ টাকার একাধিক নোট রয়েছে।

নবনির্বাচিত মেম্বার বলেন, ‘এই মালা দিয়ে ভোটাররা আনন্দ প্রকাশ করেছেন। শুধু মালা নয়, ধান-দূর্বা দিয়ে বরণ করে নিয়েছেন। নগদ টাকাও পকেটে গুঁজে দিয়েছেন। মালায় দেওয়া টাকা কমপক্ষে ২০ হাজার হবে। এই টাকা আমি দান করে দেব। ‘

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, নির্বাচনের আগের দিন ও পরের দিন হলে আচরণবিধি ভঙ্গের কারণ হতো। এখন সুযোগ নেই। তবে বাহ্যিক দৃষ্টিতে টাকার মালা বানিয়ে গলায় পরানো ঠিক হয়নি।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.