Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওপার বাংলা টাকায় রফা করতে চেয়েছিল সাদ্দাম, নারাজ ছিল ফ্ল্যাটের চাবি দিতে
ওপার বাংলা

টাকায় রফা করতে চেয়েছিল সাদ্দাম, নারাজ ছিল ফ্ল্যাটের চাবি দিতে

By iNews DeskMay 9, 20212 Mins Read

টাকায় রফা করতে চেয়েছিল সাদ্দাম, নারাজ ছিল ফ্ল্যাটের চাবি দিতে

Advertisement
দক্ষিণ কলকাতার হাজরায় একটি ফ্ল্যাট রয়েছে সাদ্দামের। সেই ফ্ল্যাটটি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল রমা। কিন্তু তা দিতে অস্বীকার করে সাদ্দাম। এই নিয়ে তুমুল অশান্তি চলছিল তাদের।

মা-মেয়ের খুনের ঘটনায় ধৃত সাদ্দামকে জেরা করে এই তথ্যও জানতে পেরেছে পুলিশ। তাদের সঙ্গে তোলা ঘনিষ্ট মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সাদ্দামের কাছে দশ লক্ষ টাকা দাবি করেছিল রমা ও রিয়া। দাবি করেছিল সাদ্দামের হাজরার ফ্ল্যাটও। টাকার দাবি মেনে নিয়ে প্রথম কিস্তির চার লক্ষ টাকা ডিসেম্বরের শেষে রমা ও রিয়াকে দেয় সাদ্দাম। তখনকার মতো মুখ বন্ধ করলেও পরে সাদ্দাম বিয়ে করেছে শুনে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফের টাকার জন্য চাপ দিতে থাকে রমা ও রিয়া। একইসঙ্গে ফ্ল্যাটটিও লিখে দেওয়ার জন্য চাপ দেয়। হুমকি দেয় টাকা ও ফ্ল্যাট না পেলে তাদের ঘনিষ্ট মুহূর্তের ছবি পৌঁছে যাবে তার স্ত্রীর কাছে। এরপরেই সাদ্দাম মা মেয়েকে খুনের ষড়ষন্ত্র করে বলে তাকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

গত ১৮ ফেব্রুয়ারি হলদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ঝিকুড়খালি এলাকায় দু’জনকে দাউদাউ করে আগুনে পুড়তে দেখে আতঙ্কে শিউরে উঠেছিল এলাকার বাসিন্দারা। জল ঢেলে আগুন নেভানোর পরে দেহাংশ, পোশাকের কিছু অংশ এবং মাথার চুলের বেঁচে যাওয়া টুকরো দেখে পুলিশ অনুমান করেছিল, দগ্ধ দু’জনেই মহিলা। তাঁদের পরিচয় উদ্ধারের চেষ্টা করতে ব্যর্থ হয় পুলিশ। এর পরে সোশ্যাল মিডিয়ায় দুই মৃত মহিলার পোশাক ও চুলের বর্ণনা দিয়ে পরিচয় খোঁজার চেষ্টা চলে। পরে জানা যায় মৃতা দু’জন নিউ ব্যারাকপূরের নরেশচন্দ্র সরণির বাসিন্দা এবং সম্পর্কে মা-মেয়ে। তাঁদের নাম রমা দে (৪০) ও রিয়া দে (২২)।

পুলিশ তদন্তে গেলে বাসিন্দারা জানান, বছর আড়াই আগে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তাঁরা। তবে পাড়ার কারও সঙ্গেই বিশেষ যোগাযোগ ছিল না তাদের। তাদের বাড়িতে বহু পুরুষের আনাগোনা ছিল বলেও জানান তাদের পড়শিরা। এই নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও কখনও তার বহিঃপ্রকাশ হয়নি। মা মেয়ের খুনের ঘটনার পিছনে ঠিক কী কারণ, তা নিয়ে এখনও কৌতুহলী গোটা এলাকা।

বাসিন্দাদের অভিযোগ, রিয়া ও তার মা রমা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরুষ বন্ধু জোগাড় করত। তারপর একান্ত মুহূর্তের ছবি তুলে রাখতো। সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায়ই ছিল তাদের পেশা। এমনই ফাঁদে পড়ে সাদ্দাম। ঘটনার তদন্তে নেমে পুলিশ শেখ মনজুর নামে একজনকে আটক করে। তার কাছে সূত্র পেয়েই পাকড়াও করা হয় সাদ্দামকে। খুনে জড়িত আরও দুজন এখনও অধরা বলে জানিয়েছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

July 2, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa