জুমবাংলা ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত ১০টা ১০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ড. মুহাম্মদ ইউনূস

Advertisement

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকায় সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি জেএফকে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে দুই পক্ষের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা।

সোমবার সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টাকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করে।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রাসহকারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

এ ছাড়া সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সন্ত্রাসী হামলায় সেনাকর্মকর্তার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস বেশ কয়েকজন সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সূত্র : দেশ রূপান্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.