Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ডিএনসিসির কর্মকর্তাদের মারধর, ৮ তলায় থেকে টেনেহিঁচড়ে বের করা হয় তথ্য কর্মকর্তাকে
Bangladesh breaking news জাতীয়

ডিএনসিসির কর্মকর্তাদের মারধর, ৮ তলায় থেকে টেনেহিঁচড়ে বের করা হয় তথ্য কর্মকর্তাকে

By Tarek HasanSeptember 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : লাঞ্ছনা ও মারধরের শিকার হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একের পর এক কর্মকর্তা। শ্রমিক দলের নামে ডিএনসিসির কিছু কর্মচারী এসব করছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে স্মারকলিপি দিয়েছেন ৬০ জন কর্মকর্তা। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার।

ডিএনসিসির কর্মকর্তাদের মারধর, ৮ তলায় থেকে টেনেহিঁচড়ে বের করা হয় তথ্য কর্মকর্তাকে

Advertisement

গত ২৫ আগস্ট ডিএনসিসির নগর ভবনের ৮ তলায় নিজের রুম থেকে টেনেহিঁচড়ে বের করা হয় তথ্য কর্মকর্তা পিয়াল হাসানকে। তাঁকে মারধর করেন অঞ্চল-৩-এর রেভিনিউ সুপারভাইজার শেখ শওকত হোসেন এবং বর্জ্য পরিদর্শক গাদ্দাফি।

কয়েক দফা মারধরের পর পিয়ালকে বের করে দেওয়া হয়। ফুটেজ থাকলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

এর ঠিক একমাস পর সহকারী সচিব জাহিদ হোসেনকে নিজ রুমেই লাঞ্ছিত করে শওকত ও মিন্টুসহ ১০ থেকে ১৫ জন।

ডিএনসিসির এই কর্মকর্তা বলেন, ‘এক ব্যক্তির ফাইল বিষয়ে নিয়ে তারা জানতে চায়। ওই বিষয়ে আমি কোনো কিছু জানি না। ওই সময় আমি সচিব বিভাগেও ছিলাম না। তারা আমাকে ফোর্স করতে থাকে এবং অসৌজন্যমূলক আচরণ করে।’

একইদিন আরও তিন কর্মকর্তাকে রুম থেকে বের করে দেয় অভিযুক্তরা। ডিএনসিসির সমাজ কল্যাণ কর্মকর্তা গৌতম কুমার বলেন, ‘তাদের আচরণ ছিল মারমুখী। অকথ্য ভাষায় গালাগালি করা হইছে সহকারী সচিবকে। আমাদেরকেও বলা হইছে, রুম থেকে চলে যান।’

ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘যেহেতু অভিযোগ দেওয়া হয়েছে আমরা আশা করছি কর্তৃপক্ষ এটার বিষয়ে সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

তবে, সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। ডিএনসিসি অঞ্চল-৩-এর রেভিনিউ সুপারভাইজার শেখ শওকত হোসেন বলেন, ‘অভিযোগ সঠিক না, ভিত্তিহীন। ঘটনার ভিডিও আছে কি না সে বিষয়ে আমি জানি না।’

সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুবকদের প্রশিক্ষণ দেওয়াসহ ১০ প্রস্তাব যুব জমিয়তের

ডিএনসিসির সিইও মীর খায়রুল আলম জানান, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রশাসনিক চেইন অব কমান্ড যাতে অটুট থাকে সে জন্য আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে ঘটনা ঘটেছে তার জন্য একটি তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই প্রতিবেদন সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa