অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান : শুধু যে ডেঙ্গুর কারণেই প্লেটলেট কমে তা কিন্তু নয়। অনেক কারণেই এটি কমে যেতে পারে। অনেক সময় দেখা যায়, প্লেটলেট কাউন্ট ৫০ হাজারের নিচে নামলেই রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement

আবার প্লেটলেট ঠিক থাকলে রোগী ভালো থাকবে তা-ও নয়। প্লেটলেট দিলেই যে রোগী সুস্থ হয়ে উঠবে এমনটিও নয়। রক্তক্ষরণের চিহ্ন দেখা দিলে এবং প্লেটলেট কাউন্ট ২০ হাজারের নিচে নামলে অথবা রক্তক্ষরণ নেই কিন্তু প্লেটলেট ১০ হাজারের নিচে; তখন রোগীকে প্লেটলেট দেওয়া হয়।

প্লেটলেট যদি পাঁচ হাজারের কম হয়; তখন ব্রেন, কিডনি, হার্টের মধ্যে রক্তক্ষরণের ভয় থাকে। প্লেটলেট কমে গিয়ে নয় বরং রোগী মারা যায় ডেঙ্গু শক সিনড্রোমে। অর্থাৎ ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালিগুলো আক্রান্ত হয়। রক্তনালির গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো বড় হয়ে যায়। তা দিয়ে রক্তের জলীয় উপাদান বা রক্তরস বের হয়ে আসে। তখন রক্তচাপ কমতে থাকে, এটা ঠেকাতে তখন রোগীকে পর্যাপ্ত ফ্লুইড বা তরল দিতে হবে। এ তরল মুখে খাওয়ানো বা শিরায় দেওয়া যেতে পারে।

প্লেটলেট কমে যাওয়া কোনো মেডিকেল ইমারজেন্সি নয়। অর্থাৎ প্লেটলেট কমে যাওয়া মাত্রই রোগী রক্তক্ষরণ হয়ে হঠাৎ মারা যাবে বিষয়টি এ রকমও নয়। প্লেটলেট কমলে শরীরে এক ধরনের মাইনর ক্যাপিলারি ব্লিডিং হয়, যার ফলে ত্বকের নিচে রক্তক্ষরণ হয়ে থাকে।

* প্লেটলেট কমে যাওয়ার লক্ষণ

▶ ত্বকে বেগুনি রঙের চিহ্ন দেখা যায়। কারণ ত্বকের নিচে রক্তক্ষরণ হয়।

▶ শরীরের কোথাও কাটলে অনেকক্ষণ ধরে রক্তপাত হয়।

▶ মাড়ি বা নাক থেকে রক্তপাত হতে পারে।

▶ লাল প্রস্রাব হতে পারে।

▶ আলকাতরার মতো কালো নরম পায়খানা হতে পারে।

▶ মাসিকে অতিরিক্ত রক্তপাত হওয়া।

▶ তীব্র ক্লান্তিবোধ হওয়া।

প্লেটলেট কমে যাওয়ার আরও কয়েকটি কারণ হলো-অ্যানিমিয়া বা রক্তে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকা কমে গেলে, ভাইরাস সংক্রমণ, লিউকেমিয়া, কেমোথেরাপি, অতিরিক্ত মদ্যপান এবং ভিটামিন-বি ১২-এর অভাব। এছাড়াও তীব্র মাত্রার ক্যানসার বা পিত্তথলির বিভিন্ন মারাত্মক রোগের কারণে কমতে পারে প্লেটলেট। সে সঙ্গে রক্তে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ, কিছু ওষুধের (এসপিরিন, ক্লোফেনাক ও আইবুপ্রোফেন– জাতীয় ওষুধ) প্রতিক্রিয়ায় এবং শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া জনিত রোগবালাইয়ের কারণে প্লেটলেট ভেঙে যেতে পারে।

লেখক : বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.