জুমবাংলা ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। ভর্তির সময় মেডিক্যাল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যে এই ডোপ টেস্ট থাকবে।

রবিবার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
ডোপ টেস্ট

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, এর আগেই আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম- চাকরিতে যারা নিয়োগ পাবেন তাদের ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। সেটাও আমাদের কাছে চলে আসছে, করা হচ্ছে। এটা ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আর বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইনে এটা থাকবে, আইন অনুযায়ী তাদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যে এই ডোপ টেস্ট থাকবে।’

এসএসসি পরীক্ষা কখন হবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.