Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খেলাধুলা শিক্ষা

ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

By ABM MannanFebruary 2, 20232 Mins Read

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাজুমবাংলা ডেস্ক: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২-০২-২০২৩) ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গনে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফারজানা হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান ও বাংলাদেশের উন্নয়ন উপলক্ষে ‘অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উক্ত ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

    August 3, 2026
    SSC

    এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    August 2, 2026
    Messi

    ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

    July 30, 2026

    Latest News

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

    SSC

    এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    Messi

    ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

    তেবাস

    ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

    ইয়ামাল

    ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

    Card

    লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

    এইচএসসি পরীক্ষা

    এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

    চাকসু

    চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

    SSC Exam

    এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

    এইচএসসি পরীক্ষা

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa