Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’
ক্যাম্পাস ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’

By ABM MannanFebruary 27, 20232 Mins Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে ‘ক্যারিয়ার টক’ শীর্ষক কর্মশালা করে ব্র্যাক ব্যাংক।

‘ক্যারিয়ার টক’ হলো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের একটি বিশেষ কর্মশালা। এবারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, ব্র্যাক ব্যাংকে রয়েছে আট হাজারেরও বেশি কর্মী। ব্যাংকিং খাতে শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক একটি জনপ্রিয় নাম। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংক কর্মী নিয়োগের ক্ষেত্রে সব সময় সৃজনশীল, সম্ভাবনাময় ও শিখতে আগ্রহী শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে থাকে। তাদের দক্ষতা বাড়াতে ও ক্যারিয়া্রে দীর্ঘ সাফল্য আনতেও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সহযোগিতা করে থাকে। ‘ক্যারিয়ার টক’ ব্র্যাক ব্যাংকের তেমনই একটি উদ্যোগ।

আলোচনায় ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্স আখতারউদ্দিন মাহমুদ কীভাবে উজ্জ্বল ক্যারিয়ার গড়া যায় সেই বিষয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও টিপস শেয়ার করেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, এম মাসুদ রানা অনুষ্ঠানে ‘ব্র্যাক ব্যাংক – অ্যান এমপ্লয়ার অব চয়েজ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। তিনি কর্মীদের জন্য ব্র্যাক ব্যাংক কীভাবে একটি কর্মসহায়ক পরিবেশ তৈরী করেছে তা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম প্রধান নিয়োগদাতা। বছরের পর বছর ধরে, ব্যাংকিং খাতের মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে ব্যাংকটি। কর্মীদের খেয়াল রাখার নানান উদ্যোগ, কাজের পরিবেশ, নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ডের মান এবং কর্পোরেট সুশাসনের জন্য পছন্দের নিয়োগদাতায় পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক।”

তিনি আরও বলেন, “আমরা দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে’তে ছাত্রছাত্রীদের সম্ভাবনার পূর্ণ বিকাশ করে একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সাহায্য করার প্রতিশ্রুতি নিয়ে এসেছি। আমাদের ইয়াং লিডারশিপ প্রোগ্রামটি ব্যাংকিং খাতের সেরা, যা পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও ক্যারিয়ারে দ্রুত উন্নতি নিশ্চিত করে। উপরন্তু, একটি মূল্যবোধ-ভিত্তিক ব্যাংকে কাজের মাধ্যমে কর্মকর্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পান।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ডঃ মুহাম্মদ আবদুল মঈন, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রফেসর ও চেয়ারপারসন ড. হাসিনা শেখ, এবং ইএমবিএ পরিচালক, এমআইএস বিভাগ প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং রিশাদ হোসেন এবং ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিংয়ের সিনিয়র ম্যানেজার আহমেদ ইমতিয়াজ সোবহান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Manikganj

    দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

    July 12, 2026
    Manikganj

    অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

    July 9, 2026
    Manikganj

    মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

    July 9, 2026

    Latest News

    Manikganj

    দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

    Manikganj

    অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

    Manikganj

    মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

    Manikganj

    ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

    সিংগাইর

    তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

    Shaturia Thana

    গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

    PM

    জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

    Ghior thana

    পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

    Manikganj

    ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

    Manikganj

    আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa