Advertisement

আসিফ কাজল : অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, বিগত কয়েক মাসে আবাসিক হলগুলো থেকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ একাধিক দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে মাদক ব্যবসা ও সেবন করেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. গোলাম রাব্বানী বলেন, এ বিষয়ে বিস্তারিত ১৪ই জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে কোনো মন্তব্য করলে অনেক তদবীর আসা শুরু হবে বলেও জানান তিনি।

প্রক্টর গোলাম রাব্বানী আরও বলেন, এ তালিকায় সরকার দলীয় সংগঠনের সাবেক নেতা কর্মীরাও রয়েছেন। তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও যেসব শিক্ষার্থী স্নাতক পাশ করেছেন তারাও এ তালিকায় রয়েছেন বলে জানা যায়। প্রক্টর অফিসের এক কর্মকর্তা জানান, এক্ষেত্রে এসব শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হবে। এরই মধ্যে ১৩ শিক্ষার্থীর বহিষ্কারাদেশে স্বাক্ষর করা হয়েছে। বাকি শিক্ষার্থীদের বহিষ্কারপ্রত্রে রবিবার সাক্ষর করা হবে। যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে ছবিসহ উপযুক্ত প্রমাণ রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.