Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ট্র্যাভেল ঢাকার ভেতর এই ৪ জায়গায় পাবেন চোখজুড়ানো কাশবন
ট্র্যাভেল

ঢাকার ভেতর এই ৪ জায়গায় পাবেন চোখজুড়ানো কাশবন

By Yousuf Parvezঅক্টোবর 2, 20242 Mins Read

বৃষ্টি না থামলেও পেঁজা তুলার মতো কাশবন জানান দিচ্ছে শরৎ এসে গেছে। শরৎ এলেই স্বপ্নময় মেঘের ভেলার মতো সাদা এ ফুলের বন এক মায়াবী আবহ তৈরি করে খোলা মাঠে আর প্রান্তরে। দিগন্তজুড়ে নীল আকাশ আর সাদা শুভ্র কাশফুল, এ যেন প্রকৃতির এক দারুণ শারদ আয়োজন। এমন দিনে কাশবনে ঘুরতে গেলে যেমন পরম প্রশান্তি পাওয়া যায়, তেমনি তোলা যায় অসাধারণ সব ছবি।

রাজ্যকে নিয়ে কাশবনে পরীমনি

Advertisement

প্রযুক্তির কল্যাণে ক্যামেরাবন্দি করে ফেলা যায় সেই সুন্দর দৃশ্যপটে নিজেদের কিছু সুন্দরতম মুহূর্ত। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ এ সময়ে কাশফুলের মৌসুম। তাই আজ পাঠকদের জন্য রইল কাশবনের সন্ধান। ঢাকার মধ্যেই এসব জায়গায় সহজেই যেতে পারবেন এবারের ছুটিতে।

মোহাম্মদপুর বেড়িবাঁধ

এখানে নদীর তীরে বালুময় চরে রয়েছে কাশফুলের রাজ্য। চিরচেনা বুড়িগঙ্গা তীরের মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছেই এই কাশবন। বছিলা সড়ক ধরে সামনে গেলে অনেকখানি জায়গাজুড়ে ফাঁকা জমিতে দেখতে পাবেন অবারিত কাশবন। আদাবর হয়ে ঢাকা উদ্যানে নৌকা পার হয়ে চলে যাওয়া যায় এই কাশবনে।

কাশবনগুলো কিছুটা নিরিবিলি ও জনমানবহীন স্থানে হয়ে থাকে। তাই কয়েকজন মিলে গেলে ভালো। আর সন্ধ্যার পর সেখানে না থাকাই শ্রেয়।অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা থাকলে কাশবনে না যাওয়াই শ্রেয়। কাশফুলের রেণু পোশাকে আটকে যাওয়া থেকে পরিত্রাণ পেতে সিনথেটিক বা জর্জেট পোশাক পরতে পারেন। যেখানে যাচ্ছেন, সেখানে সেদিন বৃষ্টি হয়ে থাকলে না যাওয়াই ভালো, কারণ এ সময় কাশফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

হযরতপুর

কেরানীগঞ্জের হযরতপুরের কালীগঙ্গার তীরে বিস্তীর্ণ জায়গাজুড়ে রয়েছে কাশফুলের বন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রজাপতি বাসে ১০ টাকা ভাড়ায় চলে যেতে পারেন ঘাটারচর। সেখান থেকে টমটম বা সিএনজিতে করে চলে যাওয়া যায় কেরানীগঞ্জ। বছিলা সেতুর পরে আঁটিবাজার পার হলেই হযরতপুর। নৌকা পার হয়ে চলে যেতে পারবেন কাশের চরে। জায়গাটিতে ভিড়ভাট্টা একটু কম হয়।

আফতাবনগর

রামপুরা ব্রিজ থেকে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে জহিরুল ইসলাম সিটির ভেতরে ঢুকলেই দেখা যাবে কাশবনের শুভ্র দুনিয়া। ঢাকার ঠিক মাঝখানে এই কাশবনে চাইলেই চলে যেতে পারেন শরতের কোনো এক নিরিবিলি বিকেলে।

দিয়াবাড়ি

বেশ আগে থেকেই ব্যস্ত জীবনে খানিকটা স্বস্তির আশায় মানুষ ছুটে যায় উত্তরার দিয়াবাড়ির খোলামেলা পরিবেশে। বিভিন্ন ফুড কার্ট, নদীর তীর আর নতুন করে পিচঢালা সুন্দর রাস্তা থাকায় এখন অনেকেই যান এখানে একটু ভালো সময় কাটাতে। তবে শরতের মৌসুমে এখানে মানুষের উপচে পড়ে  ভিড়। কারণ একটাই, দিয়াবাড়ির নদীর ধারের কাশবনের এক মায়াবী সৌন্দর্য। ফটোগ্রাফার আর এমনিতেই ছবি তুলতে ভালোবাসেন যাঁরা, তাঁদের এই শরতে সাদা কাশফুলের মধ্যে একটা মনমতো ছবি তো তুলতেই হবে! তাই বৃষ্টি-বাদলের মতিগতি বুঝে চলে যেতে পারেন এখানে যেকোনো ছুটির দিনে ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এপ্রিল 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

এপ্রিল 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

ফেব্রুয়ারি 19, 2026
Latest News
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa