সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসভবনে পৌঁছান তিনি।

নাহিদের বাসার সামনে গাড়ি থেকে নামার পর তাকে অভ্যর্থনা জানান নাহিদ ইসলাম ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলম। গাড়ি থেকে নেমেই তাদের দেখে বুকে টেনে নেন তারেক রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও পোস্টে এ দৃশ্য দেখা গেছে।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে সাক্ষাৎ শেষে সেখান থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


