Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
Bangladesh breaking news ক্যাম্পাস বিভাগীয় সংবাদ শিক্ষা

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

By Tarek HasanMay 21, 20262 Mins Read

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার, ঈদুল আজহার ছুটিতে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও বিশেষ খাবারের ব্যবস্থা করা এবং ঈদ যাত্রায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

Advertisement

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে পৃথক তিনটি স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তি ও উদ্বেগের বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ভর্তি ফি সংক্রান্ত স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের ভর্তি ফি হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এ বর্ধিত ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই অতিরিক্ত ফি সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বনির্ধারিত ভর্তি ফি পুনর্বহাল এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ছাড়ের ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানানো হয়।

এছাড়া ঈদুল আজহার ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা নিরাপত্তাকর্মী মোতায়েন ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। একইসঙ্গে ছুটির সময় ডাইনিং চালু রাখা এবং ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

অন্য স্মারকলিপিতে আসম্ন ঈদের ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ছুটির শুরুতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ

রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ

এবিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শ‌ওকাত আলী বলেন, আগের যে প্রশাসন ছিলো তারাই ভর্তি ফি সহ অন্যান্য ফি বৃদ্ধি করেছে। গতবারেও ১৬ তম ব্যাচের আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে বলে আমি মিনিমাইজ করেছি। ১৭ তম ব্যাচের ফি যে পরিমাণ বাড়ানো হয়েছে তা ঐ তুলনায় কম। যদি ফি কিছুটা কমানো হয় তবুও এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ছাত্রদলের স্মারকলিপি
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026
SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

July 21, 2026
এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

July 21, 2026

Latest News

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa