Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকালে লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.