জুমবাংলা ডেস্ক : অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

 বিএসএফ জওয়ানকে আটক

Advertisement

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

দিনাজপুরের স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ড. ইউনূসের আগমনে যুক্তরাষ্ট্রে বিএনপির আনন্দ সমাবেশ, আ. লীগের বিক্ষোভ

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.