নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: র‌্যাঙ্কিংকারী প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি)’ প্রকাশিত শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘উরি’ র‌্যাঙ্কিং প্রথম বশেমুরকৃবি

Advertisement

শুক্রবার (৭ জুন) সুইজারল্যান্ডের ফ্রাংকলিন ইউনিভার্সিটির এইচএলইউ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে উরি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনোলজি ক্যাটাগরির শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি ২১তম স্থান অর্জন করেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উরি প্রকাশিত ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ২৪৬তম অবস্থানে রয়েছে বশেমুরকৃবি।

১৩টি ক্যাটাগরিতে উচ্চশিক্ষা, সামাজিক অগ্রগতিতে শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল অবদান, শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনী দক্ষতা, সমাজ ও শিল্পে সত্যিকার অবদান এবং সমাজের সঙ্গে সামজ্ঞস্যতা ইত্যাদি বিষয়ে র‌্যাঙ্কিং করে থাকে ‘উরি’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ এ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের মিনার্ভা ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

সোমবার (১০ জুন) এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) রনি ইসলাম।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google