চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে ফল প্রকাশের তারিখ জানানো হয়।

করোনার কারণে চলতি বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পরীক্ষা হবে কেবল তিন বিষয়ে- বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত। ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে দেড় ঘণ্টায়।
তিনটি বিষয়ের মধ্যে বাংলা ও সাধারণ গণিতে ৩৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, ১৫ থাকবে এমসিকিউতে। তবে ইংরেজি প্রথম পত্রে ৩০ নম্বর ও দ্বিতীয় পত্রে থাকবে ২০ নম্বর। প্রতিটি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর সঙ্গে অ্যাসাইনমেন্টে ৪০ ও স্বাস্থ্যবিধিতে থাকবে আরও ১০ নম্বর।
প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বার্ষিক পরীক্ষা, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবার দশম শ্রেণির শিক্ষার্থীরাও নির্বাচনী পরীক্ষায় অংশ নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



