Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার নভেম্বরে চালু হচ্ছে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট
চট্টগ্রাম ট্র্যাভেল বিভাগীয় সংবাদ সিলেট স্লাইডার

নভেম্বরে চালু হচ্ছে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট

By Hasan Majorঅক্টোবর 18, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: এবার সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী নভেম্বর মাসের ১২ তারিখ হতে সপ্তাহে দুদিন এ রুটে ফ্লাইট চালু হবে বলে ঘোষনা দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এতদিন সিলেট থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের লোকাল ফ্লাইট চালু থাকলেও সিলেট- কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট ছিলোনা। আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খবর বাসসের।

সরাসরি এ রুটে ফ্লাইট চালুর ফলে সিলেটবাসীর দীর্ঘদিনের আরেকটি স্বপ্নের সফল বাস্তবায়ন হতে যাচ্ছে। এর ফলে পর্যটন এলাকা সিলেট ও কক্সবাজার এর মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বানিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সিলেটের ব্যাবসায়ী মহল। এজন্য সিলট বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেটের ব্যাবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টী’ র নেতৃবৃন্দ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ব্যাবস্থাপক মোঃ শাহনেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুদিন অর্থাৎ মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে সরাসরি ফ্লাইট কক্সবাজার যাবে এবং কক্সবাজার থেকে সিলেটে সরাসরি ররিবার ও মঙ্গলবার ফিরতি ফ্লাইট আসবে।এ রুটে ফ্লাইট চালু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে বলে জানান বিমানের এ কর্মকর্তা।

সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সিলেট চেম্বার সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুই দিন বিমানের ফ্লাইট চালুর জন্য দীর্ঘদিন যাবৎ এ দাবি জানিয়ে আসছে সিলেট চেম্বারসহ সিলেটের মানুষ।

দীর্ঘদিন পরে হলেও সিলেট বাসীর স্বপ্নের এ দাবি বাস্তবায়নের জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa