Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না : বাইডেনকে কাদের
টপ নিউজ

নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না : বাইডেনকে কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রাম্পকে আগে সামলান, তারপর এসব ভিসা-টিসা। আমাদের এত ছোটখাটো বিষয় নিয়ে কেন মাথা ঘামান?

নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না : বাইডেনকে কাদের

Advertisement

বুধবার বিকালে টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাইডেন সাহেব (জো বাইডেন) এতবড় বিশ্বনেতা! আপনার দেশে জনমত জরিপে এখন ট্রাম্পের সংখ্যা বেশি। আপনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকেন। আমাদের আপত্তি নেই। নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না। এক ট্রাম্পই আপনার ঘুম হারাম করে দিয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা অপেক্ষায় রয়েছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখিয়ে দেবো হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনার ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, মুক্তিযুদ্ধের ম্যাজিক, জাতীয় পতাকার ম্যাজিক, স্বাধীনতার ম্যাজিক। হাসিনা ম্যাজিকেরই জয় হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা। নানান মতের জগাখিচুড়ির ঐক্য দিয়ে শেখ হাসিনার সরকারকে হটানো যাবে না।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে এই নেতা বলেন, ‘তিনি এখন কথায় কথায় কান্না করেন। এত কান্না কোথায় ছিল? ৪৮ মিনিট খালেদা জিয়ার জন্য একটা আন্দোলন করতে পারেন না। এবার ব্যর্থতার জন্য পদত্যাগ করেন। মির্জা ফখরুল ব্যর্থ সেক্রেটারি। ঘরের আগুনে মির্জা ফখরুলের ঘুম হারাম। অক্টোবরে আমাদের বিদায় দেবে তো। নিজেরা কয়ভাগে ভাগ হয়। তাদের যে ঘরের মধ্যে আগুন জ্বলছে সেই আগুনেই তারা পুড়ে মরবে। আমরা এ অক্টোবরেও আছি আগামী অক্টোবরেও আছি। আমাদের নেত্রী দয়া দেখিয়ে, মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়াকে আজকে বাসায় রেখেছে।’

তিনি বলেন, ‘আমাদের ক্যাপ্টেন শেখ হাসিনা আসছে, খেলা হবে। তিনি ওয়াশিংটন আছেন, সেখান থেকে আসলে খেলা হবে। তিনি সবাইকে বলেছেন তৈরি হয়ে যাও। খেলা হবে দুর্নীতি, অর্থ লুটপাট ও হাওয়া ভবনের বিরুদ্ধে, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে। তারেকের বিরুদ্ধে।’

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল। আর এখন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। এখন নারীরা, পুলিশ, বিচারক, পাইলট, মেট্রোরেল চালক, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন। এগুলো শেখ হাসিনার অবদান।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026
পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

June 10, 2026
বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

June 4, 2026

Latest News

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa