জুমবাংলা ডেস্ক : দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর সভার দুইবারের মেয়র শহীদুল ইসলাম শাহীন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।
গত ১৩ জানুয়ারী চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে পৌরসভার দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ আবদুস ছালামকে দলীয় মনোনয়ন দেয়। এ নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন শহিদুল ইসলাম শাহীন।
নিজের প্রার্থিতা প্রত্যাহারের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩আসনের সাংসদ মৃণাল কান্তি, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীমসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ সময় উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার দেওয়া মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার দলীয় মনোনীত প্রার্থী আবদুস ছালামকে সমর্থন জানিয়ে শহীদুল ইসলাম শাহীন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। দেশের অন্যান্য পৌরসভায়ও দলীয় প্রার্থীকের সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান করছি।’
দুইবার মেয়র শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি সন্মান দেখিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতাদের মধ্যস্থতায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। মীর কাজিমবাসীর প্রতি আমার আহ্বান থাকবে নৌকার প্রার্থীদের জেতাতে আপনারা সবাই কাজ করুন। আমিও নোকার প্রার্থীর পক্ষে আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


