Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বিভাগীয় সংবাদ

নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 21, 20202 Mins Read

নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

Advertisement

নীলফামারী প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে নীলফামারী পৌরসভা। ইতোমধ্যে এই কার্যক্রম পরিচালনায় ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পৌরসভা পর্যায়েও পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।

পৌরসভা পর্যায়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং সচিব মশিউর রহমানকে সদস্য সচিব নির্বাচন করে পুরো কাজ মনিটরিং করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে অবহিতকরণ সভাও।

স্ব স্ব এলাকাতে যদি কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে তাৎক্ষণিক সংবাদ দিয়ে কোয়ারেন্টিন নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে কাউন্সিলরদের।

এদিকে পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে।

এরই আলোকে শনিবার থেকে জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। কাউন্সিলরদের নেতৃত্বে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে স্থানীয়দের মাঝে বিতরণ করা হচ্ছে এই লিফলেট।

সম্প্রতি ভারত থেকে দেশে আসায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পৌরসভা সমিতিরি সভাপতি হিসেবেও।

শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় প্যানেল মেয়র ঈসা আলীর নেতৃত্বে বিতরণ করা হয় সচেতনতা মুলক লিফলেট। এ সময় পৌরসভার সচিব মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর, আব্দুল জলিল, জাফর সাদেক জুয়েল, আনিসুর রহমান, শিরিন নুর রিক্তা, কলিম উদ্দিন, হিসাবরক্ষক গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ ও স্যানিটারী ইন্সপেক্টর মুর্তজা আলী উপস্থিত ছিলেন।

পৌরসভার সচিব মশিউর রহমান জানান, মেয়র মহোদয়ের তত্বাবধানে পৌরসভার প্রতিটি এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমরা কাজ করছি। বিশেষ করে কোনও এলাকায় বিদেশ ফেরত কেউ যদি এসে থাকেন তিনি যদি কোয়ারেন্টিন নিশ্চিত না করে থাকেন তাহলে আমাদের জানাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার পরও আমার এলাকার জনগণের কথা মাথায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নে উদ্যোগ নিয়েছি। শুধু এখানে নয় দেশের সকল পৌরসভার মেয়রদের এ বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রায় ৩৫ হাজার লিফলেট বিতরণ করা হবে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa