Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news পঙ্গু হাসপাতালের পরিচালক নিয়োগে বৈষম্যর অভিযোগ
Bangladesh breaking news জাতীয়

পঙ্গু হাসপাতালের পরিচালক নিয়োগে বৈষম্যর অভিযোগ

By Tarek Hasanনভেম্বর 26, 20243 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ছাত্র জনতার অভ্যুত্থ্যানের পর স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও বৈষম্য দূর হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ প্রক্রিয়ায়।

দেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে ইতিহাসে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বা পঙ্গু হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল কেনান। এ যাবতকালে পূর্নাঙ্গ অধ্যাপক ছাড়া এই হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পায়নি কেউ।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ করা হয়।

ডা. মো. আবুল কেনান কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ছিলেন অধ্যাপক কাজী শামীম উজ্জামান। তাকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজে সংযুক্ত করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

কাজী শামীম উজ্জামানকে ২০২৩ সালের ৭ আগস্ট পঙ্গু হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

পঙ্গু হাসপাতালের একাধিক কর্মকর্তা বলেন, নতুন ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আবুল কেনান Doctors Association of Bangladesh (DAB) এর একজন নেতা হওয়ায় তাকে রাজনৈতিক বিবেচনায় এই পদে বসানো হয়েছে। যদিও স্বনামধন্য এই হাসপাতালে নিয়োগে সকলের আশা ছিল যোগ্য লোককে বসানো হবে।

পঙ্গু হাসপাতালের একজন অধ্যাপক বলেন, দীর্ঘ ১৭ বছরে ‘জগদ্দল পাথর’ মতো চেপে বসা স্বৈরাচারকে পতন ঘটিয়েছে ছাত্র-জনতা বুকের তাজা প্রায় দিয়ে। এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের সকল পর্যায় থেকে বৈষম্য দূর করা। অথচ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও স্বনামধন্য হাসপাতালের পরিচালক নিয়োগে দেখছি চরম বৈষম্যের মাধ্যমে।

তিনি বলেন, পঙ্গুতে বর্তমানে কর্মরত সাতজন পূনাঙ্গ অধ্যাপক রয়েছে। তারপরও এখানে পরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে বাহিরের কোন হাসপাতালের একজন সহযোগী অধ্যাপককে। আমরা অধ্যাপক হয়েও নিচের একজন কর্মকর্তাকে স্যার বলে সম্বোধন করা চরম বৈষম্য।
আরেকজন অধ্যাপক নাম প্রকাশ না করা শর্তে বলেন, পঙ্গুর মত একটি হাসপাতালের অর্থোপেডিক সার্জারী চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অভিজ্ঞাতা থাকতে হয়। তিনি কখনো পঙ্গুতে পড়াশুনা করেননি এবং একদিনের জন্যও চাকরি করেননি। ঢাকা মেডিকেল কলেজ থেকে Master of Surgery (MS) করেছেন।

তিনি আরও বলেন, এই হাসপাতাল থেকে স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। তাই এ হাসপাতালে পরিচালক পদে বসতে হলে সংশ্লিষ্ট ডিগ্রিতে তার টিসিং দেয়ার যোগ্যতা থাকা দরকার। যদিও তিনি আগে যে হাসপাতালে ছিলেন সেখানে এমন ডিগ্রিই ছিলনা। একজন ব্যক্তিকে রাজনৈতিক বিবেচনায় বাসানো এটা কোনভাবে গ্রহণযোগ্য হতে পারেনা।

স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বাংলাদেশের রাজধানী ঢাকা শের-এ-বাংলা নগরে অবস্থিত একটি অর্থোপেডিক হাসপাতাল। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ইনস্টিটিউট রয়েছে। আগে এই প্রতিষ্ঠানের তত্বাবধানে কৃত্তিম অঙ্গ তৈরি ও সংযোজন করা হতো।
১৯৭২ সালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অস্থায়ী ভাবে পঙ্গু হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছিল। উদ্দেশ্য ছিল জরুরী ভিত্তিতে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা। এটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন বিদেশি চিকিৎসক ডক্টর আরজে গাষ্টন, তারপর পরিচালক ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম। ২০০২ সালের অক্টোবরে ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

জুন 15, 2026
চাষী আলম

ঘরে এসেছে নতুন অতিথি, আপ্লুত চাষী আলম

জুন 15, 2026
Latest News
বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

চাষী আলম

ঘরে এসেছে নতুন অতিথি, আপ্লুত চাষী আলম

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

সোনার দাম

দেশের বাজারে সোনার দামে আবারও বড় লাফ

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa