জুমবাংলা ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন।

babu

Advertisement

রবিবার (১৮ আগস্ট) দিনগত রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ জানান, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বিএসইসি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পরিপালন করব।

৬০ জেলা পরিষদ চেয়ারম্যান ও ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

এর আগে, গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.