Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা পরিচয় জানা গেছে মৃত দুই নারীর: সন্দেহ স্বজনের
ঢাকা

পরিচয় জানা গেছে মৃত দুই নারীর: সন্দেহ স্বজনের

By Saiful IslamFebruary 27, 20203 Mins Read

পরিচয় জানা গেছে মৃত দুই নারীর: সন্দেহ স্বজনের

Advertisement
জুমবাংলা ডেস্ক : মঙ্গলবার রাতে মাহাখালী থেকে উদ্ধার নিহত দুজনের বিস্তারিত পরিচয় জানা গেছে। এদের একজন সৈয়দা কচি (৩৮)। কিশোরগঞ্জ কুলিয়ারচর পৌরসভার পাচুলিয়া বাজিতপুর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে তিনি। নিহত অপরজন সৈয়দ সোনিয়া আমিন (২৫)। ভোলা সদর উপজেলার সিকদার বাড়ির নুরুল আমিনের মেয়ে তিনি।

তাদের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সৈয়দা কচির মামা।

নিহত কচির মামা অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া জানান, তিনি মিরপুর ১ নম্বরে থাকেন। রাতে তার গ্রামের বাড়ি থেকে ফেসবুকে কচির নিউজ ও ছবি দেখে একজন ফোন দিয়ে জানায়। এরপর ভোরে ঢাকা মেডিকেলের মর্গে কচির লাশ সনাক্ত করেন তিনি।

তিনি জানান, কচি উত্তরায় পার্ল ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্ন্তজাতিক মানের কসমেটিকস পণ্য বিপণন ও বিতরণকারী প্রতিষ্ঠানের চাকরি করত। বাণিজ্যমেলায়ও তাদের স্টল ছিল। সাত/আট বছর ধরে সে এই চাকরি করত। অবিবাহিতা ছিল কচি। দুই বোনের মধ্যে সে ছোট। তার বাবা-মা দুজনই মৃত। বড় বোনের নাম চুমকি। কল্যাণপুরের একটি বাসায় এক রুমে ভাড়া থাকত সে। নিজের স্কুটার দিয়েই চলাফেরা করত। বছরখানেক আগে সে একটি পত্রিকায় রিপোর্টিংয়ে চাকরি নিয়েছিল বলে শুনেছিলাম। তবে তারপর সে পত্রিকার চাকরি ছেড়ে দেয়। কোন পত্রিকায় চাকরি নিয়েছিল তা বলতে পারছি না। তখনই তার স্কুটারে প্রেস লেখা ছিল।

তিনি বলেন, কচি সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে অফিসে যেত। আবার রাত ১১টার আগেই বাসায় ফিরত। তবে গতকাল (মঙ্গলবার) এত রাতে কোথায় যাচ্ছিল তা বলতে পারি না। আর এত জনবহুল জায়গায় এমন দুটি মেয়ের লাশ পড়ে ছিল কেউ কিছু বলতে পারছে না, বিষয়টা আমরা বুঝতে পারছি না। সেখানে আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরাও থাকবে। পুলিশও কিছুই বলতে পারে না কোনো গাড়ি ধাক্কা দিয়েছে কি না। আমাদের কাছে মনে হচ্ছে অন্য কোনো ঘটনা।

নিহত সোনিয়ার মা মনোয়ারা বেগম জানান, দুই মেয়ে, দুই ছেলের মধ্যে সোনিয়া ছিল তৃতীয়। সে আগে ভারতীয় কসমেটিকস কোম্পানিতে চাকরি করত। মাঝেমাঝেই ভারতে যেত। সেখানে থাকত। সেখানে চাকরি করা অবস্থায় সৈয়দ মহাসিন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর নয় মাস আগে তারা বিয়ে করে। কিছুদিন আগে সে দেশে আসে। তার পরিবার মিরপুর ১ নম্বর শাহআলী থানার পাশে থাকে।

তিনি জানান, কচি আর সোনিয়া রাতে বনানীতে নীলু নামের আরেক তাদের এক আপার বাসায় যায়। সেখান থেকেই রাতে দুজনে মিরপুরের বাসায় ফিরছিল। বর্তমানে সে বেকার ছিল। চলতি মাসের ১৭ তারিখ সে ভারতে যাওয়ার কথা ছিল। তবে করোনাভাইসারের কারণে সে ভিসা জটিলতায় আর যেতে পারেনি। আগামী মাসে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনের রাস্তা থেকে এ দুই নারীর লাশ উদ্ধার করা হয়। রাস্তার ওপর স্কুটারসহ পড়ে ছিল তারা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় দুজনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন পথচারীরা। পরে চিকিৎসকরা তাদের দুজনকে দেখে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়।

বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাত পৌনে ১টার দিকে সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় স্কুটারে থাকা দুই নারী আহত হযন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

July 22, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa