
জানা গেছে, ২৬ নভেম্বর ইয়ামিন গুগলের নিয়োগপত্র হাতে পেয়েছেন। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি তার গুগলে যোগদান করার কথা রয়েছে।
ইয়ামিন জানান, কম্পিউটার আর প্রোগ্রামিংয়ে তার সবসময়ই আগ্রহ ছিল। এ কারণে ২০১৪ সালে তিনি বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির সুযোগ পেয়েও সেখানে ভর্তি না হয়ে চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগে ভর্তি হয়েছিলেন।
ইয়ামিন ইকবাল বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় নানা পুরস্কার অর্জন করেছেন।
জুট ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বাবা এবং গৃহিণী মায়ের সন্তান ইয়ামিন ইকবাল বর্তমানে পরিবারে সঙ্গে চট্টগ্রামে বসবাস করছেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



