Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল পৃথিবীর সেরা সমুদ্র সৈকত পর্তুগালে
ট্র্যাভেল

পৃথিবীর সেরা সমুদ্র সৈকত পর্তুগালে

By Saiful IslamNovember 29, 20202 Mins Read

পৃথিবীর সেরা সমুদ্র সৈকত পর্তুগালে

Advertisement
ফরিদ আহমেদ পাটোয়ারী : আটলান্টিক পাড়ের অনিন্দ্য সুন্দর দেশটির নাম পর্তুগাল। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য যতগুলো উপাদান প্রয়োজন হয় তার সবই এখানে বিদ্যমান।

প্রতি বছরই পর্তুগাল পর্যটনের বিভিন্ন দিক থেকে সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় পর্তুগালের পর্যটন শহর আলগার্ভ বিশ্বের সেরা সমুদ্র সৈকত গন্তব্য হিসেবে- বিশ্বের শীর্ষ দ্বীপ গন্তব্য মাদেইরা দ্বীপপুঞ্জ, রাজধানী লিসবন বিশ্বের সেরা (সিটি ব্রেক) বিরতির শহরসহ পর্যটনের অস্কার খ্যাত ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ডের ২০২০ সালের সংস্করণে সর্বমোট ১৪টি ইভেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় হিসেবে নির্বাচিত হয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় বিলাসবহুল অবসর রিসোর্ট ২০২০- কনরাড অ্যালগারভে, বিশ্বের শীর্ষস্থানীয় গল্ফ এবং ভিলা রিসোর্ট ২০২০- ডুনাস ডুরাদাস বিচ ক্লাব, পর্তুগাল, বিশ্বে শীর্ষস্থানীয় ওয়াইন অঞ্চল হোটেল ২০২০- এল’অ্যান্ড ভিনেয়ার্ডস পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট আকর্ষণ ২০২০- পাসাডিয়োস দ্য পাইভা (আওরোকা ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক), পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাসিক হোটেল ২০২০- পর্তুগাল ওলিসিপ্পো লাপা প্যালেস হোটেল।

বিশ্বের শীর্ষস্থানীয় সংরক্ষণ সংস্থা ২০২০- সিন্ট্রা পার্ক- মন্টে দা লুয়া, পর্তুগাল, আফ্রিকা ২০২০-এ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন- ট্যাপ এয়ার পর্তুগাল, দক্ষিণ আমেরিকা ২০২০-এর শীর্ষস্থানীয় এয়ারলাইন- ট্যাপ এয়ার পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ইনফ্লাইট ম্যাগাজিন ২০২০- আপ ম্যাগাজিন (ট্যাপ এয়ার পর্তুগাল), বিশ্বের শীর্ষস্থানীয় ফাইন ডাইনিং হোটেল রেস্তোরাঁ ২০২০- ভিলা জোয়া হোটেল রেস্তোরাঁ @ ভিলা জোয়া, পর্তুগাল।

ইতোপূর্বে ২ নভেম্বর একই সংস্থা কর্তৃক আয়োজিত ২০২০ সালের ইউরোপের সেরা গন্তব্য হিসেবে সর্বোচ্চ ২৪ ইভেন্টে পর্তুগাল নির্বাচিত হয়েছিল। ২০১৭ সাল থেকে একটানা চার বছর পর্তুগাল ইউরোপের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

পর্তুগালের পর্যটন বিষয়ক সেক্রেটারি রিতা মার্কেস বলেছেন, সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের পর্যটন গন্তব্যগুলোর নাম এবং অবস্থান রক্ষা করি। তিনি আরো বলেছেন আমরা বিশ্বকে দেখিয়েছি আমরা একটি নিরাপদ দেশ যখন সম্ভব হয় তখন আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত এবং ধন্যবাদ জানাই সমস্ত পর্তুগিজ নাগরিকদের যাদের অবদানের কারণে পর্তুগাল সর্বকালের সেরা হয়ে উঠেছে।

আশা করা যাচ্ছে- বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উল্লেখিত অর্জনগুলো পর্তুগালের পর্যটন ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আবারও পর্তুগাল পর্যটকদের পদচারণায় মুখরিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa