Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেকুয়ায় লবণচাষির পলিথিন কেটে দেওয়ার ঘটনায় কৃষি কর্মকর্তাকে মারধর
বিভাগীয় সংবাদ

পেকুয়ায় লবণচাষির পলিথিন কেটে দেওয়ার ঘটনায় কৃষি কর্মকর্তাকে মারধর

By জুমবাংলা নিউজ ডেস্কApril 30, 2020Updated:April 30, 20202 Mins Read

পেকুয়ায় লবণচাষির পলিথিন কেটে দেওয়ার ঘটনায় কৃষি কর্মকর্তাকে মারধর

Advertisement

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় লবণমাঠের পলিথিন কেটে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করায় দুর্বৃত্তরা এক কৃষি কর্মকর্তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার রাজাখালীতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গত রবিবার দিবাগত রাতে আমার ছোট চাচা আবু তাহেরের লবণ চাষের পলিথিন কেটে দেয় স্থানীয় জালাল বাহিনীর সদস্যরা। যেটা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় গতকাল। আজ বৃহস্পতিবার পলিথিন কেটে দেওয়ার ঘটনায় পেকুয়া থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। এদিকে আজ বিকালে আমি অফিস থেকে ফেরার পথে জালাল বাহিনীর সদস্য মো. জালাল, আফজাল, আজগর, আবু ছৈয়দ, জসিম, রাসেল, মানিক, বদি ও মান্নানসহ আরও অনেকে আমার উপর হামলা চালায়। তারা আমার গতিরোধ করে আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এবং এ ঘটনায় কোনও সংবাদ অথবা মামলা হলে আমাদের পরিবারে যাকে পাবে তাকে মারার হুমকি দেয় তারা।

ভুক্তভোগী লবণ চাষি আবু তাহের জানান, চাঁদা না দেওয়ায় গত রবিবার দিবাগত রাতে আমার লবণমাঠে গিয়ে লবণ শ্রমিকদের উপর হামলা চালায় জালাল বাহিনী। এ সময় আমার লবণ চাষের ৯০টি পলিথিন কেটে দেয় জালাল বাহিনী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার পলিথিন কেটে দেওয়ার ঘটনায় পেকুয়া থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। যার ফলে জালাল বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বিকালে অফিস থেকে ফেরার পথে আমার ভাতিজা গোলাম মোস্তফার উপর হামলা চালায় জালাল বাহিনীর সদস্যরা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে মো. জালালের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa