দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন পাবনা-৫ আসনের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সোমবার বঙ্গভবনে তিনি ভোট দেন। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন (সদর) ভোটার।
গণ প্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ২৭ অনুসারে, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে যেতে পারছেন না এমন চার ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়।
আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮ ব্যালট বাংলাদেশি প্রবাসীদের কাছে পাঠানো হয়। এর মধ্যে ১২ হাজার ১৭০টি ব্যালট ঠিকানা জটিলতাসহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


