Advertisement

জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা দাবি করেছেন যে, তিনি পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন। যেকোনো মুহূর্তে আবার দেশে ঢুকে পড়বেন।

hasinaশেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে, তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এই দাবি করছেন ৫ আগস্টের পর থেকেই।

তবে আজ সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনার সই করা একটি পদত্যাগপত্র। রাষ্ট্রপতি বরাবর ৫ আগস্ট এই পদত্যাগটি দেন তিনি।

জুমবাংলার পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগ পত্রটির ‘সত্যতা’ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে গণমাধ্যমে প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটিকে ‘ভুয়া’ হিসেবে আখ্যায়িত করেছে।

কেন পদত্যাগপত্রটি ‘ভুয়া’ তার অন্যতম কারণ হিসেবে আওয়ামী লীগ বলেছে, ‘পদত্যাগপত্রে তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ ২০২১ সালে শেষ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি আরও লেখেন, ‘এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।’

পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, ‘গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি, আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

শেষ পর্যায়ে লেখেন, ‘এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি।’

গত ৫ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চরে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন।

এস আলমের কাজের মেয়ে মর্জিনাও কোটিপতি!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.