নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রথম ধাপে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (১৫ এপ্রিল) অনলাইনে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

গাজীপুরে তিন উপজেলায় ৩৬ জনের মনোনয়নপত্র দাখিল

Advertisement

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোয়ন দাখিল করেছেন ।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , প্রথম ধাপে গাজীপুর সদর , কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে । সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

কাপাসিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

তফসিল অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই , নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিলের সময় ১৮ থেকে ২০ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল , প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহন হবে ৮ এপ্রিল ।

অটোরিকশা চালককে পিটিয়ে মারার ঘটনায় দুইজন গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google