Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা প্রাথমিকে সরকারের নতুন নির্দেশনা
শিক্ষা

প্রাথমিকে সরকারের নতুন নির্দেশনা

By iNews DeskNovember 17, 20202 Mins Read

প্রাথমিকে সরকারের নতুন নির্দেশনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্য তেল প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। দেশের সবজেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দেয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়। করোনার কারণে এই কর্মসূচি স্থগিত থাকার পর গত ১২ নভেম্বর অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হলেও সোমবার তা প্রকাশিত হয়।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এর আগেও একবার শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দেশব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণ রোধ এবং বিস্তার প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ফলে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ স্থগিত রয়েছে।

এর আগে গত ১০ জুন দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুত চাল, ডাল ও ভোজ্য তেল বাড়িতে বাড়িতে অভিভাবকেদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্তের আলোকে বিতরণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দারিদ্র্য পীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। সেহেতু প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এককালীন অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুটের মজুত থাকা সাপেক্ষে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আগের গাইড লাইন অনুযায়ী বিতরণ করতে হবে।

আদেশে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার পরস্পর সমন্বয় করে এনজিও কর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa