Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রেমের স্বীকৃতি পেল প্রতিবন্ধী তরুণ-তরুণী, এলাকাজুড়ে আনন্দ
ঢাকা বিভাগীয় সংবাদ

প্রেমের স্বীকৃতি পেল প্রতিবন্ধী তরুণ-তরুণী, এলাকাজুড়ে আনন্দ

By Shamim RezaMarch 13, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে সুমা আক্তার (২০) ও মোহাম্মদ খালাসী (২৪) নামের দুই প্রতিবন্ধীর মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা হয়। এ নিয়ে পুরো এলাকাজুড়ে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই দুই প্রতিবন্ধীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বিষয়টিতে সাদরে গ্রহণ করেন।

একাধিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের সিরাজ শিকদার ও মমতাজ বেগম দম্পতির সাত ছেলেমেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সুমা আক্তার জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। রক্তের সম্পর্ক না থাকলেও একই গ্রামের আলী আহম্মদ মৃধাকে মামা বলে ডাকত সুমা। মামা আলী আহম্মদের বাড়িতে সুমার নিয়মিত যাতায়াত ছিল। আর আলী আহম্মদের বাড়িতে থেকে এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে রঙের কাজসহ দিনমজুর হিসেবে কাজ করেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাবুরচর গ্রামের নোয়াব আলী খালাসীর ছেলে মোহাম্মদ খালাসী। তিনি জন্ম থেকেই কিছুটা সহজ-সরল অল্প বুদ্ধিসম্পন্ন।

এক পায়েও সমস্যা থাকায় অনেকটা খুঁড়িয়েই হাঁটাচলা করেন তিনি। আলী আহম্মদের বাড়িতে সুমার যাতায়াতকালে মোহাম্মদ খালাসীর সঙ্গে সুমার ভালো সম্পর্ক তৈরি হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তারা বিয়ে করবে কি না জানতে চান। এতে দুই প্রতিবন্ধী তরুণ-তরুণী সম্মতি দেয়। পরে ছেলের বাবা-মায়ের সঙ্গে কথা বলে দুজনের বিয়ের দিন ধার্য করা হয়।

স্থানীয়রা জানায়, দুই প্রতিবন্ধীর বিয়ে উপলক্ষে নির্মাণ করা হয় গেট, বড় প্যান্ডেল, বাজনা, মাইকসহ বিভিন্ন আয়োজন। দেড়শ’ শতাধিক অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

মামা আলী আহম্মদ মৃধা দায়িত্ব নিয়ে পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় লক্ষাধিক টাকা ব্যয়ে সুমাদের বাড়িতে বিয়ের আয়োজন করে। পরে কাজি ডেকে বিয়ের কার্য সম্পন্ন করা হয়। তাদের পছন্দকে সম্মান জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর এই উদ্যোগে খুশি নবদম্পতি। ভালোবাসার স্বীকৃতি পেয়ে তারা কৃতজ্ঞতা সাধারণের মতো জানাতে না পারলেও তাদের চোখেমুখে ছিল আনন্দ উচ্ছ্বাস।

বর মোহাম্মদ খালাসী বলেন, দুজন-দুজনকে বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে। কনে সুমা আক্তার বলেন, খুব ভালো লাগছে। এলাকার লোকজনের সহযোগিতায় পছন্দের মানুষকে পেয়েছি।

শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার বলেন, সকলে মিলে প্রতিবন্ধী তরুণ-তরুণীর বিয়ে দেয়া সম্পন্ন হয়েছে। শুধু মনোবল থাকলেই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

সমাজসেবা অধিদফতরের মাদারীপুরের উপপরিচালক তাপস ফলিয়া জানান, সদ্য বিয়ে হওয়া প্রতিবন্ধী তরুণ-তরুণীর পরিবার থেকে সহযোগিতা চাওয়া হলে আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.