জব ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দুই পদে মোট ১৪৯ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ২২ জুন সকাল ৯টা থেকে ১৬ জুলাই, ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।

পদের নাম: ড্রাইভার (অবিবাহিত)
পদসংখ্যা: ৩৮
গ্রেড: ১৫
বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে।

২. পদের নাম: ফায়ারফাইটার (নারী ও পুরুষ)
পদসংখ্যা: ১১১
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি হতে হবে।

Advertisement

বয়সসীমা: ১ নম্বর পদের জন্য ১ জুন ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।
২ নম্বর পদের জন্য ১ জুন ২০২৩ তারিখে ১৮ থেকে ২০ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: ড্রাইভার পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৪ টাকা এবং ফায়ারফাইটার পদের জন্য ১১২ টাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.