Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ফিলিস্তিনে হামলার বিচারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

ফিলিস্তিনে হামলার বিচারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

By Saiful IslamMay 27, 20211 Min Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অধিকৃত ফিলিস্তিন এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৭ মে) জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিলিস্তিন প্রসঙ্গে আয়োজিত এক বিশেষ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ এই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, তুরস্ক, মিসর, কুয়েত, কাতার, মালয়েশিয়া, পাকিস্তান, নামিবিয়া, লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য দেন।

মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে ইসরায়েলের অবৈধ ও উস্কানিমূলক তৎপরতার কঠোর নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইসরায়েলের অবশ্যই অবৈধ দখলদারি, বসতি স্থাপন ও দখলের তৎপরতা বন্ধ করা উচিত। এসব তৎপরতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়মুক্তি দেওয়া ও নীরবতা শুধু দখলদার বাহিনীকেই উৎসাহদান, যা দুঃখজনক।

অধিকৃত গাজা ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল। চলতি মাসেই টানা ১১ দিন বিমান থেকে বোমা নিক্ষেপ করে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটি। তাদের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা ও এর আশপাশের সংঘাতপূর্ণ এলাকায় জবাবদিহি ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত কমিশন গঠনের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ভূমিকা রাখার সুপারিশ করেন তিনি। মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের সমন্বিত উদ্যোগ এবং নিরাপত্তা পরিষদের ভূমিকার ওপর জোর দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 6, 2026
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

February 6, 2026
Latest News
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.