
নিজের বাজে সময় কাটিয়ে এখনো জ্বলে উঠতে পারছেন না সাকিব। আজ (বুধবার) বল হাতে খরুচে দিনে ব্যাটিংয়েও থিতু হতে পারেননি।
লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে সিয়াটোল ওরকাসের বিপক্ষে ব্যাট হাতে এদিন ৭ বলে করেন ৭ রান সাকিব। পরে বোলিংয়ে ২ ওভারে দেন ২৩ রান। সাকিবের এমন মলিন দিনে তার দল হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেসন রয়ের ঝোড়ো অর্ধ-শতকে ১৬৮ রান করেছিল লস এঞ্জেলস। জবাবে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের ৬৬ বলে ১০৩ রানের বিধ্বংসী সেঞ্চুরি আর কুইন্টন ডি ককের ৪৬ বলে ৫১ রানের ইনিংসে এক বল আগেই ওই রান পেরিয়ে ৯ উইকেটে জিতে যায় সিয়াটল।
মেজর ক্রিকেট লিগে তিন ম্যাচ খেলে এখনো কোনো ম্যাচেই বোলিং কোটা পূরণ করতে পারেননি সাকিব। বিপরীতে রান বিলিয়েছেন দেদারসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



