
শুক্রবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক শেখ রাসেল হলে ক্যাম্পাসের শিল্প ও সংস্কৃতিতে পরিবর্তন আনার সংগঠন ‘অনুকল্প’ এর উদ্যোগে দেয়ালচিত্র উন্মোচন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুর রহমান জয়, কর্মী ফারহান লাবিদ ধ্রুব, সিফাত হোসেন, সাইমুন খাঁন, আশিক কোরাইশীসহ বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



