জুমবাংলা ডেস্ক : দেশের ছয় সরকারি মেডিকেল কলেজের পর এবার সরকারি ১৪ হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকার বড় দুই হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নামও পরিবর্তন করা হয়েছে।

Advertisement

রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবর্তনের মধ্যে প্রায় সবগুলোই ছিল শেখ পরিবারের নামে।

পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর; শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল; শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল; ঢাকা শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল; গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল; গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ; সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর; শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা; বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী কিশোরগঞ্জ; কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর।

স্কুল-কলেজের টিউশন ফি নীতিমালা জারি

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রেমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.