Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি
টপ নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি

By Saumya SarakarFebruary 25, 20243 Mins Read

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি

Advertisement
জুমবাংলা ডেস্ক : ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

প্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অথবা ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২৪ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডানদিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন।

আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ভিসা বা মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা জমা দিতে হবে।

নির্বাচনপদ্ধতি
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৫ থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যেকোনো দিন উপস্থিত হয়ে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি আগেই সরাসরি নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে জানাতে হবে।

লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা ২৪ মে ২০২৪ (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল জুন মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির কাছে পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং সব ব্যয় সরকার বহন করবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনা সদর, এজির শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

বিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করবেন।

বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

স্নাতক পাসে বেসরকারি সংস্থা আরডিআরএসে চাকরি, বেতন ২৮ হাজার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026
পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

June 10, 2026
বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

June 4, 2026

Latest News

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa