Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বাংলাদেশকে গড়তে কমিশনপ্রাপ্তদের ‘২০৪১ সালের সৈনিক’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় স্লাইডার

বাংলাদেশকে গড়তে কমিশনপ্রাপ্তদের ‘২০৪১ সালের সৈনিক’ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By Sibbir Osmanডিসেম্বর 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নবীন অফিসারদের হতে হবে ২০৪১ সালের সৈনিক, যারা দেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।-খবর ইউএনবি’র।

রবিবার চটগ্রামে তিনি বলেন, ‘যেহেতু আমরা ২০২১ সালে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি, তাই আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানান।

ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৩তম বিএমএ দীর্ঘ কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ এ ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নবীন ক্যাডেটদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি তাদের পবিত্র দায়িত্ব পালন করতে বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিচ্ছে।

প্রধানমন্ত্রী সেনা
ছবি-পিআইডি
Advertisement

রবিবার তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ নয়। জাতির পিতা বলেছিলেন, ‘কারও প্রতি বিদ্বেষ নয়, আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব’। আমরা তা (বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি) স্পষ্টভাবে অনুসরণ করে চলছি এবং সে অনুযায়ী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ প্রশিক্ষণ শেষে আজ আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হতে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, মাতৃভূমি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথের মাধ্যমে যে পবিত্র দায়িত্ব আপনাদেরকে অর্পণ করা হয়েছে তা যথাযথভাবে পালন করবেন।’

প্রতিটি দুর্যোগ ও কঠিন সময়ে কার্যকর ভূমিকা রাখার জন্য সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী সন্তানদের মাতৃভূমির সেবা করতে দেয়ায় নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানান।

এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনী প্রধান, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিওসি) এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং বিএমএ কমান্ড্যান্ট।

প্রধানমন্ত্রী বিশেষভাবে সজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে একটি চিত্তাকর্ষক কুচকাওয়াজ উপভোগ করেন।

তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল এসএম কামরুল হাসানের সঙ্গে একটি খোলা গাড়িতে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

ব্যাটালিয়নের ৮৩তম বিএমএ লং কোর্সের সিনিয়র আন্ডার অফিসার লাবিব জোহাইর নূর আনান সেরা অলরাউন্ড ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ পেয়েছেন। অন্যদিকে কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার এস এম জহিরুল ইসলাম নিলয় সামরিক বিষয়ে সেরা পারফরম্যান্সের জন্য ‘সেনা প্রধান স্বর্ণপদক’।

অসামান্য পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী তাদের হাতে ‘সোর্ড অব অনার’ ও ‘সেনা প্রধান স্বর্ণপদক’ তুলে দেন।

চট্টগ্রামে আওয়ামী লীগের বিশাল গণসমাবেশ: পোলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

জুন 13, 2026
বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না : প্রধানমন্ত্রী

Hajj

হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০

জাইমা

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ পাস করলেন জাইমা রহমান

weather

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa