স্পোর্টস ডেস্ক: চলতি বছরে বাফুফের ক্যাম্পের চার নারী ফুটবলার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন পাস করেছেন। ফেল করেছেন একজন। বিকেএসপি থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৫০ পেয়ে পাস করেছেন নাসরিন আক্তার, জিপিএ ৩.২৫ পেয়ে পাস করেছেন আকলিমা খাতুন।

তিন নারী ফুটবলার

Advertisement

ময়মনসিংহের একটি কলেজ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.১৭ পেয়ে পাস করেছেন আইরিন খাতুন। পাস করতে পারেননি হালিমা আক্তার। হালিমা পরীক্ষা দিয়েছিলেন ময়মনসিংহের একটি কলেজ থেকে।

পাস করা তিনজন এখন বাফুফে ভবনে সিনিয়র দলের ক্যাম্পে আছেন। এর মধ্যে আকলিমা সিনিয়র দলের জার্সিতে একটি ম্যাচ খেলেছেন।

আকলিমা খাতুন এইচএসসি পাস করার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অনেক ভালো লাগছে পাস করেছি। খেলার জন্য ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। পারলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো। আমি অনেক খুশি। তাই আমরা ৫ কেজি মিষ্টি কিনে ক্যাম্পের সবাইকে নিয়ে খেয়েছি।’

টিভিতে আজকের (২৭ নভেম্বর, ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google