Advertisement
জুমবাংলা ডেস্ক : বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। মঙ্গলবারও এই শহরটি দূষণ তালিকার শীর্ষে ছিল। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণমাত্রার তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।

বুধবার (১৫ মে) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩৬৩ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক। এরপর পাকিস্তানের লাহোর এবং এই শহরটির স্কোর ১৮০ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ১৪১ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশেষ করে যারা ফুসফুসজনিত রোগে আক্রান্ত, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রোগা হতে রাতে না খেয়ে থাকা কি শরীরের জন্য ভালো?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.