
সকাল পৌনে আটটায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাথী আক্তার ও তার মামাতো ভাই রব্বানী রহমান। গুরুতর আহত অবস্থায় মা ও স্বামী সাজুসহ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
এসআই সাইফুল ইসলাম আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ্যাম্বুলেন্স চালক রুবেল মিয়া। এখনো হাসপাতলে আছে একদিনের ওই কন্যা শিশু। সাথে চিকিৎসাধীন আছেন কন্যা শিশুটির বাবা সাজু মিয়া ও নানি। হাসপাতলে শিশুটির পাশে এখন আছেন নিহত সাথী আক্তার এর মামাতো বোন রিক্তা। তিনি জানান, একদিনের এই বাচ্চাটি এখন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে হয়তো বুঝবে না মা নামের সেই শব্দটি। শিশু বাচ্চাটিকে আমরা কিভাবে লালন পালন করব সেটাই এখন আমাদের দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



