নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন খুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় লেনটি অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। একই সঙ্গে গাজীপুর বাসস্ট্যান্ড (শিববাড়ী) এলাকা থেকে ঢাকামুখী লেনটিও খুলে দেওয়া হয়।

খুলে দেওয়া হলো বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন

Advertisement

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মিত ফ্লাইওভারের ময়মনসিংহমুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। তাতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব যানবাহন এই লেন ব্যবহার করে ভোগড়া ও চান্দনা চৌরাস্তার দীর্ঘ যানজট এড়িয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দেবপুরগামী যানবাহন চন্দনা চৌরাস্তার যানজট এড়িয়ে জয়দেবপুরের দিকে যেতে পারবে। তা ছাড়া জয়দেবপুর থেকে ঢাকার দিকেও চলাচলের ক্ষেত্রে এই ফ্লাইওভারের লেন ব্যবহার করা যাবে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি ফ্লাইওভারের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহমুখী একটি লেন যোগাযোগমন্ত্রী মহোদয়ের মৌখিক নির্দেশে আজ মঙ্গলবার সকালে খুলে দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আরও বলেন, এই ফ্লাইওভার নির্মাণকাজ চলার কারণে দীর্ঘদিন ধরে ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনটি যান চলাচলের জন্য বন্ধ ছিল। এ কারণে ঢাকা থেকে সব যানবাহনকে নাওজোর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে ময়মনসিংহ ও গাজীপুরের জয়দেবপুর রোডে চলাচল করতে হতো। এই দুর্ভোগ লাঘবের জন্য ফ্লাইওভারের একটি লেন খুলে দেওয়া হলো।

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google