বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ দুই হাজার টাকা ও ভোটার স্লিপসহ দুজন বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় হুমায়ূন গাজীকে দশ হাজার টাকা ও এনায়েত কাজীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


