স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের জোরালো গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। ২০২২ সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে বিয়ে করার পর, হঠাৎই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা এবং সুরজের প্রোফাইল থেকে ছবি সরিয়ে ফেলার কারণে তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে ওঠে।

অভিনেত্রী মৌনী রায়

Advertisement

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায় সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।

এরই মাঝে মৌনতা ভেঙে সামাজিক মাধ্যমে হাজির হলেন মৌনী। তবে বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তার সাম্প্রতিক পোস্টটি ঘিরেই দানা বাঁধছে নতুন রহস্য। বুধবার ছিল মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন। বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

সেখানে মৌনী লিখেছেন, ‘ধ্বংস হোক বা আনন্দের সময় আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’

মৌনীর এই আবেগঘন বার্তার গভীরে অন্য কোনো মানে খুঁজছেন ভক্তরা। বিশেষ করে ‘ধ্বংস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি কি নিজের ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ

বিশ্ব মাতাতে আসছে ম্যাডোনার ‘কনফেশনস ২’

নজর কেড়েছে আরও একটি বিষয় বোনের জন্মদিনের ছবির আবহেও কোথাও দেখা মেলেনি স্বামী সুরজ নাম্বিয়ারের। অথচ কিছু দিন আগেও মৌনীর প্রতিটি ছবিতেই উজ্জ্বল উপস্থিতি ছিল সুরজের। গুঞ্জনের পালে বাড়তি হাওয়া লেগেছে যখন দেখা যায়, মৌনী ও সুরজ একে অপরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, মৌনীর ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিও সুরজকে আনফলো করে দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.