জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা অন্তর্বর্তী সরকার, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন দিয়ে আমরা চলে যাব।

 ড. আ ফ ম খালিদ

Advertisement

আজ শনিবার সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য।

জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা বলেন, ‘আমরা হলাম, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা। আমাদের ইকোনমি, ২ দশমিক ২ বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে। আরও আসতেছে। এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি এবং যখনই নির্বাচন দেওয়ার পরিবেশ হবে তখনই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।’

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা। সেজন্য তাদের নিয়ে এখন বড় স্বপ্ন দেখতে হবে।

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়।’

মধ্যরাতে গুলশানে বহুতল ভবনে ডাকাতি

আসন্ন দূর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও পাহারা দিবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.